হোম > বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা । শনিবার টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা সরকারি ভবন লক্ষ্য করে ইট-পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। রাবার বুলেট ছোড়ারও অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির রাজনৈতিক শ্রেণি দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে, প্রধানমন্ত্রী আন্দোলনের পেছনে বিরোধী দল ও বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন।

সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন। এ পর্যন্ত ৮০ জনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন আরো কয়েকশ মানুষ, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা রামা এখন জন-অসন্তোষ ও দুর্নীতির অভিযোগের চাপে রয়েছেন। বিক্ষোভকারীদের একটি অংশ এক বছরের জন্য নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন এবং নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। তবে পার্লামেন্টে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ১৪০টি আসনের মধ্যে ৮৩টি আসন রয়েছে। দেশটিতে পরবর্তী সংসদ নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা।

সূত্র: বিবিসি

আরএ

নতুন নজির গড়তে যাচ্ছে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ১৮০০

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে আগুন, নিহত অন্তত ৭

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

পাকিস্তানে ভারত সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা