হোম > বিশ্ব

ভিয়েতনামে টাইফুন কালমেগির আঘাত, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমেগি। বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামে কালমেগি আঘাত হানে। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলজুড়ে তাণ্ডব চালায় কালমেগি। ঝড়টি এখন পশ্চিমে কম্বোডিয়া এবং লাওসের দিকে অগ্রসর হয়েছে।

এরআগে টাইফুনটি ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালায়। নিহত হয় ১১৪ জন নিহত এবং ১২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভিয়েতনামে ডাক লাক প্রদেশে একটি বাড়ি ধসে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং গিয়া লাই প্রদেশে আরো দু’জন মারা গেছে।

কালমেগি আঘাত হানার আগেই ভিয়েতনামের সেনাবাহিনী ত্রাণ তৎপরতার জন্য দুই লাখ ৬০ হাজারের বেশি সেনা ও কর্মী প্রস্তুত রাখে।

দেশটির কয়েকটি বিমানবন্দর এবং এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে কালমেগি ভিয়েতনামের স্থলভাগে আঘাত হানে। জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, সাতটি শহর ও বিভিন্ন প্রদেশের শতাধিক অঞ্চল আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা