হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’: ওএইচসিএইচআর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান “আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে” বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশন বা ওএইচসিএইচআর।

জেনেভায় সাংবাদিকদের উদ্দেশে কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া বা বলপ্রয়োগ করা উচিত নয় অন্য কোনো দেশের”।

এই সমালোচনা এসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর, যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও ট্রাম্পের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে ফ্রান্স।

দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি জয় ধর্মাধিকারী বলেন, যুক্তরাষ্ট্রের হাতে মাদুরোর আটক “বিরোধ নিষ্পত্তির শান্তিপূর্ণ নীতির পরিপন্থি এবং বলপ্রয়োগ না করার নীতিরও পরিপন্থি”।

আজ সকালে টানা চতুর্থ দিনের মতো চীন ট্রাম্পের ‘বেপরোয়া’ পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন ওই“শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে বজায় রাখতে….ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত”।

ঐতিহাসিকভাবে মাদুরো চীনকে মিত্র হিসেবে বিবেচনা করেছেন।

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ