হোম > বিশ্ব

পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে অন্তত ১৭ জন নিহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল আফগান সরকার। পাকিস্তান বলছে, সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে।

আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান এবং কাবুল প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। পাল্টা হামলার সময় এবং প্রকৃতি তালেবান নেতৃত্বই নির্ধারণ করবে। তবে বিকল্প পথও খোলা রয়েছে।

হামলার পর জরুরি বৈঠকও করেছেন তালেবান নেতারা। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়।

পাকিস্তানকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তালেবান । সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে হামলার বিষয়টি অবহিত করেছে কাবুল ।

শনিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

হামলার নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দেয় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, নাঙ্গারহার এবং পাকটিকা সীমান্তবর্তী প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়। এতে নারী, শিশুসহ অনেকে হতাহত হয়েছেন।

সূত্র: দ্য উইক

আরএ

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

ইরান সীমান্তের কাছে গিয়েও কেন ফিরে গেল ইসরাইলের কয়েক ডজন যুদ্ধবিমান

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’, যা বলছেন বিশ্লেষকরা

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প