হোম > বিশ্ব

ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে আল-সুদানির রিকনস্ট্রাকশন অ্যান্ড চেঞ্জ জোট ১৩ লাখ ভোট পেয়েছে। যা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিন লাখ ৭০ হাজার বেশি। খবর আল জাজিরার।

মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ভোটারদের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ১১ শতাংশ।

নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে একে দেশের সকল মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি। তিনি বলেন, এই জয় রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রতিফলন।

তিনি জানান, নতুন সরকার গঠনের জন্য এখন আলোচনা শুরু করা হবে।

২০২২ সালে প্রথম ক্ষমতায় আসা আল-সুদানি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেন, যিনি কয়েক দশকের অস্থিতিশীলতার পর ইরাকে স্থিতিশীলতা এনেছেন।

তবে ক্ষমতাসীন জোটের জয়ে হতাশ অনেকে। তারা এ নির্বাচনকে প্রতিষ্ঠিত দলগুলোর জন্য ইরাকের তেল সম্পদ ভাগাভাগি করার একটি মাধ্যম হিসেবে দেখছেন।

বাগদাদ এবং নাজাফের মতো এলাকায় ভোটার উপস্থিতি কম ছিল। কারণ সাদ্রিস্ত আন্দোলনের জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল-সদর তার বিপুল সংখ্যক সমর্থককে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছিলেন।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু