হোম > বিশ্ব

পাকিস্তানকে রুখে দিতে বাজেট বাড়াচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা খাতে ‘অপারেশন সিঁদুরের’ জন্য ভারতের বাজেট ৫০ হাজার কোটি রুপি বাড়তে পারে। শুক্রবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই অতিরিক্ত অর্থ বরাদ্দের ফলে ২০২৫–২৬ অর্থবছরে মোট প্রতিরক্ষা বাজেট ৭ লাখ কোটি রুপি ছাড়িয়ে যাবে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫-২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই ২০২৪-২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

সূত্র জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে।

২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪-১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা দেয়া হয়েছিল।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে আসল। কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল।

এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান