হোম > বিশ্ব

ইরানি হামলার নিন্দা বাহরাইনের, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। এক বিবৃতিতে বলা হয়, এই হামলা বাহরাইনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে দেশটি। যাতে ‘এই চলমান আগ্রাসনের অবসান ঘটানো এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়’।

এতে আরো বলা হয়, বাহরাইন আন্তর্জাতিক আইন অনুসারে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার পূর্ণ বৈধ অধিকার রাখে। ইরানের অব্যাহত আগ্রাসনের ফলে সৃষ্ট যেকোনো উত্তেজনার জন্য ইরানি শাসনব্যবস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করেছে বাহরাইন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের