হোম > বিশ্ব

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ফের হত্যার হুমকি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। রোববার রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটজ বলেছেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যদি ইসরাইলকে হুমকি দেয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে এ হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইসরাইলের ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এর আগে এবছরের ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে 'হত্যা' করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরাইলি পত্রিকা ইদিয়োত আহারোনোত-এ প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন দিল জাতীয় পরিষদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

নির্বাচনের আগে ইরানে নতুন হামলা ‘সুবিধাজনক নয়’: নেতানিয়াহু