হোম > বিশ্ব

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ বেলা ১১টায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ছবি : আমার দেশ

মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন। ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী শীর্ষ ইউনিট।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়। সূত্র : বিবিসি

এসআই

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের সঙ্গে ইউরোপের দূরত্ব বাড়ছে, নির্বাচনে কি বদলাবে সম্পর্ক

বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

গুয়াতেমালায় ক্রীড়া কমপ্লেক্সে দুর্নীতিবিরোধী কৌঁসুলিকে গুলি করে হত্যা

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহে অভিযান শুরু করছে জাপান

বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইসরাইলকে ব্যবস্থা নিতে বললেন রুবিও