হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: পিবিএস

অবিরাম বোমা বর্ষণ আর স্থল অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা সিটি। রোববার অবরুদ্ধ গাজা সিটির সাবরা এলাকায় ইসরাইলি হামলায় একই পরিবারের কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

রোববার ভোরে সাবরা এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান কয়েকটি বাড়িতে বোমা হামলা চালায়। হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন।

ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন জানানো হয়েছে।

ওই পরিবারের একজন সদস্য বলেন, ‘আমি পুরো বিশ্বের কাছে আবেদন করছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনদের জীবন্ত চাপা দেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, উদ্ধারকারীদের ওপর ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইল। আমরা যখনই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, আমাদের ওপর গুলি চালায়।’

এদিকে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরো একটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। এ হামলার লক্ষ্যবস্তু ছিল জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি ক্লিনিকের পাশের এলাকা।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, রোববার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির