হোম > বিশ্ব

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন প্রসঙ্গে যা বললো মিশর

আন্তর্জাতিক ডেস্ক

মিশর জানিয়েছে, গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে তারা প্রস্তুত। তবে শর্ত হিসেবে দেশটি বলেছে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক স্বায়ত্তশাসনের নিশ্চিত হতে হবে।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাফাহ সীমান্তে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাতি বলেন, “আমরা অবশ্যই আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে প্রস্তুত, তবে তা পরিষ্কার ম্যান্ডেট ও রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে। অন্যথায় বাহিনী মোতায়েনের কোনো অর্থ থাকবে না।”

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মাদ মুস্তাফা জানান, যুদ্ধ-পরবর্তী গাজা একটি অস্থায়ী কমিটি দ্বারা পরিচালিত হবে। তবে প্রশাসনিক ক্ষমতা থাকবে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সরকারের হাতে, নতুন কোনো রাজনৈতিক সত্তা তৈরি হবে না। তিনি এটিকে “ফিলিস্তিনে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া” বলে অভিহিত করেন।

বিশ্লেষকদের মতে, মিশরের এই অবস্থান যুদ্ধবিরতি ও পরবর্তী রাজনৈতিক সমাধানের পথকে আরও স্পষ্ট করেছে। তবে জাতিসংঘের সমর্থন ছাড়া এই উদ্যোগ কার্যকর হবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত