হোম > বিশ্ব

‘ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব’

সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রিমা

আতিকুর রহমান নগরী

ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান

স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরাইলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়