হোম > বিশ্ব

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইসরাইলের রামন বিমানবন্দর এবং নেগেভের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যস্তুতে হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছে, ইসরাইলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।

তিনি বলেন, তিনটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত করেছে আর চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। তার দাবি, সবগুলো ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

সারি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসের সাথে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ঠিক যেমনটি অতীতেও হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইয়েমেন গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে হামলা চালিয়ে আসছে।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা