হোম > বিশ্ব

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। সবশেষ হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৭ জন। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়।

আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্না জানান, গাজা সিটিতে ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হন। গাজা সিটির রেমাল এলাকায় এ হামলা চালানো হয়।

দেইর এল-বালাহে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী খলিল আবু হাতাব জানান, ‘আমি বাইরে তাকিয়ে দেখলাম পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি আমার কান বন্ধ করে রাখলাম এবং তাঁবুর অন্যদের দৌড়ে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলাম।’

তিনি আরো বলেন, ‘আমি যখন আবার তাকালাম, তখন বুঝতে পারলাম আমার প্রতিবেশীর বাড়ির উপরের তলা ভেঙ্গে পড়েছে। এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি। এখানে কোন নিরাপদ স্থান নেই।’

নুসাইরাতে ইসরাইলি হামলায় একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী আনাস আল-সালৌল বলেন, তিনি তার বাড়িতে বসে ছিলেন, ঠিক তখনই হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র তার প্রতিবেশীর বাড়িতে আঘাত হানে।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা