হোম > বিশ্ব

ইরানের তেল বিক্রি ঠেকাতে একজোট হচ্ছে বিভিন্ন দেশ: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে তেল বিক্রি করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে আরো কয়েকটি দেশ। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘হরমুজ প্রণালির বিষয়ে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে।’

ইরানে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, এটি এখনো ভালোভাবে কার্যকর রয়েছে। তবে একই সাথে তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে বলেন যে, দেশটির সামরিক বাহিনী বর্তমানে প্রায় ‘বিধ্বস্ত’ অবস্থায় আছে।

তিনি আরো বলেন, ‘তাদের পুরো নৌবাহিনী পানির নিচে।’

ট্রাম্প বলেন, সোমবার সকাল থেকে শুরু হতে যাওয়া এই নৌ-অবরোধ অত্যন্ত কার্যকর হবে, কারণ অন্যান্য দেশগুলোও এখন ইরানকে তেল বিক্রি থেকে বিরত রাখতে সহযোগিতা করছে। এর ফলে বিশ্ববাজারে ইরানের তেলের যোগান বন্ধ হয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, অনেক ট্যাংকার প্রণালিটি এড়ানোর জন্য পথ পরিবর্তন করছে। তার দাবি, ‘অনেক জাহাজ আমাদের দেশের দিকে আসছে তেল সংগ্রহ করার জন্য। তারা আর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার ঝুঁকি নেবে না।’

ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা ফিরে আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা যদি ফিরে না আসে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’

সূত্র: আনাদোলু

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের