হোম > বিশ্ব

ফের গাজায় প্রবেশের সব পথ বন্ধ করল ইসরাইল

আমার দেশ অনলাইন

আবারও গাজায় প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, দেশের উত্তরে ইরানের হামলার পর তারা প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রাফাহ ক্রসিং এবং কেরেম শালোমও রয়েছে, যা গাজায় মানবিক সহায়তা প্রবেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

ইসরাইল বলছে, এই পদক্ষেপ বেশ কিছু প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। তাদের দাবি, এই পথ বন্ধের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের যুক্তি, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে উপত্যকায় যে বিপুল পরিমাণ খাদ্য প্রবেশ করেছে, তা জনসংখ্যার পুষ্টি চাহিদার চেয়ে অনেক বেশি।

ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল আগেও গাজায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল, যার মধ্যে ফেব্রুয়ারিতে অল্প সময়ের জন্য বন্ধ রাখাও অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: বিবিসি

আরএ

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু