হোম > বিশ্ব

২০২৫ সালে ইসরাইলের হাতে আটক ৪২ ফিলিস্তিনি সাংবাদিক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

২০২৫ সালে ৪২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল। এদের মধ্যে আটজন নারী সাংবাদিকও রয়েছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস) এ কথা জানিয়েছে।

পিজেএস এক প্রতিবেদনে জানায়, ‘তথ্য-প্রমাণ অনুসারে, ২০২৫ সালে ৪২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল। এদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন।’

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমসহ বিভিন্ন স্থানে বাড়িতে অভিযান চালিয়ে অথবা সংবাদ সংগ্রহের সময় তাদের আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় আটকের সংখ্যা কমেছে। তবে দখলদারেরা প্রভাবশালী সাংবাদিকদের বারবার আটক করছে, অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘদিন আটক করে রাখছে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।

পিজেএস আরো জানিয়েছে, তারা এমন ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে সাংবাদিকদের সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে খবর সংগ্রহ করার সময় আটক করা হয়েছিল। প্রকৃত ঘটনা ও সত্য প্রচারে বাধা দিতেই ইসরাইল সাংবাদিকদের আটক করছে বলে অভিযোগ করে পিজেএস।

আরএেএসআই

আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নতুন হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত অবশ্যই রক্ষা করতে হবে: আরাগচি

দেড় বছর ধরে হাসিনা দিল্লিতে কেন, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অভিষেকের

রাত পোহালেই ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক, বিশ্বের নজর পাকিস্তানে

আলোচনার আগে ইরানের দুই শর্ত এখনো পূরণ হয়নি: গালিবাফ

দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জে জেডি ভ্যান্স

স্পেনের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে যে হুমকি দিলেন নেতানিয়াহু

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

হরমুজ প্রণালি না খুললে জেট জ্বালানির সংকটে পড়বে ইউরোপ

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে যে পদক্ষেপ পাকিস্তানের