হোম > বিশ্ব

গাজা প্রসঙ্গ তুলে বাংলাদেশ নিয়ে যা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

বাংলাদেশ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন, বিরোধীরা বেছে বেছে ক্ষোভ প্রকাশ ও তোষণের রাজনীতি করেন। তার অভিযোগ, গাজায় হামলা নিয়ে প্রতিবাদ করলেও, বিরোধীরা প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের ওপর অত্যাচারের সময় চুপ থাকেন। খবর এনডিটিভির।

আদিত্যনাথ বলেন, ‘গাজা উপত্যকায় যা কিছু ঘটে তার জন্য আপনারা চোখের পানি ফেলেন, কিন্তু বাংলাদেশে একজন দলিত যুবককে হত্যা করার সময় আপনাদের মুখ থেকে একটি শব্দও বের হয় না।’ তিনি অভিযোগ করেন, বিরোধীরা ‘ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতি’ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা গাজার জন্য মোমবাতি মিছিল করেন, কিন্তু যখন পাকিস্তান বা বাংলাদেশে একজন হিন্দুকে হত্যা করা হয়, তখন চুপ থাকেন, কারণ নিহত ব্যক্তি একজন হিন্দু।’

বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব আনা উচিত। বিরোধী নেতার পক্ষ থেকে নিন্দা প্রস্তাব আসা দরকার। আমরা এই ঘটনাটি নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারকে সতর্ক হতে বলি।

অবৈধ অনুপ্রবেশ নিয়েও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপির এই মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, তারা বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেয়। আমরা যখন বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাই বা রোহিঙ্গাদের বের করে দিই, তখন তাদের পক্ষে এসে দাঁড়াবেন না। অনেককেই আপনারা ভোটার বানিয়েছেন, এমনকি ভোটার আইডি কার্ডও করে দিয়েছেন।’

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ