হোম > বিশ্ব

জাতিসংঘের আইএলওতে ফিলিস্তিনের পদোন্নতি

ঢাবি সংবাদদাতা

ফিলিস্তিনকে ‘জাতীয় স্বাধীনতা আন্দোলন’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।

সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইএলওর সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আইএলওর প্রাথমিক সদস্যপদ পাওয়ার ৫ দশকেরও বেশি সময় পর এই স্বীকৃতি বা পদোন্নতি পেল ফিলিস্তিন। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএলও।

এর আগে রোববার আইএলওর সম্মেলন সভায় ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি প্রদান বিষয়ক প্রস্তাব উত্থাপিত হয়। এ সময় একমাত্র হাঙ্গেরি ছাড়া অন্য সব রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

জাতিসংঘের মূল সংস্থা সাধারণ পরিষদ ২০২৪ সালে ১০ মে ফিলিস্তিনকে প্রথমবারের মতো পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তারপর একই মাসে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের অপর দুই সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার তৃতীয় সংস্থা হিসেবে ফিলিস্তিনকে এ স্বীকৃতি দিলো আইএলও।

কোনো দেশ বা অঞ্চল যদি জাতিসংঘ এবং তার কোনো অঙ্গসংস্থায় ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি পায়, সেক্ষেত্রে ওই দেশ বা অঞ্চল সংশ্লিষ্ট সংস্থার বৈঠক, আলোচনা এবং নিয়মিত সেশনে উপস্থিত থাকতে পারবে, আলোচনায় অংশও নিতে পারবে কিন্তু কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে না। এটি মূলত পূর্ণাঙ্গ সদস্যপদের পূর্বের অবস্থা। সূত্র: আনাদোলু এজেন্সি

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি

ইয়েমেন যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলো কারা, কার হাতে কতটা নিয়ন্ত্রণ

হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

আল্লাহর ইচ্ছায় সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে: গালিবাফ

সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান, হুথিদের হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই

মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার মরুভূমিও

সৌদি আরবে ১২ হাজার প্রবাসী বহিষ্কার