হোম > বিশ্ব

গ্রিসে ভয়াবহ দাবানল, আতঙ্ক ছড়ালো এথেন্সেও

আতিকুর রহমান নগরী

ভয়াবহ দাবানলে জর্জরিত গ্রিস। রাজধানী এথেন্সের কাছাকাছি ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়েছে শহরতলিতে। যেখানের অনেক বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, আফিডনেসে শুরু হওয়া দাবানল ড্রোসোপিগি, ক্রিয়োনেরি ও আগিওস স্টেফানোস পর্যন্ত ছড়িয়ে পড়েছে, হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। পোড়া কাঠের গন্ধ ছড়িয়ে পড়েছে মধ্য এথেন্স পর্যন্ত।

প্রতিবেদনে আরো বলা হয়,প্রবল তাপপ্রবাহ ও বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। রবিবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে ছয়টি অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমানের সহায়তা চেয়েছে দেশটি।

গ্রিসের জলবায়ু ও নাগরিক সুরক্ষা মন্ত্রী জিয়ানিস কেফালোগিয়ানিস বলেন, মানুষের জীবন ঝুঁকিতে, বন ও সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত ছয়জন দমকলকর্মী দগ্ধ ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো জানান, এভিয়া দ্বীপ, কিথিরা, মেসিনিয়া ও ক্রিটের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। কিথিরার লিমনিওনাস সৈকত থেকে নৌবাহিনী উদ্ধার করেছে ১৩৯ জনকে। বিদ্যুৎ লাইন পুড়ে গিয়ে বহু গ্রাম অন্ধকারে রয়েছে।

উল্লেখ্য, গত মাসে উত্তর এজিয়ান সাগরের খিওস দ্বীপে দাবানলে ৪ হাজার ৭০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। জুলাইয়ের শুরুর দিকে ক্রিটে আরেকটি দাবানলে ৫ হাজার পর্যটককে সরিয়ে নিতে হয়েছিল।

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

চুক্তি হলেও লেবানন ছেড়ে না যাওয়ার ইঙ্গিত ইসরাইলি সেনাবাহিনীর

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

আমরা সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে মেলোনি

ইরান চুক্তি পর্যালোচনার অনুরোধ ইসরাইলের, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

শর্ত মানলে চুক্তি থেকে লাভবান হবে ইরান: ভ্যান্স

চুক্তি লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, কঠোর হুঁশিয়ারি ইরানের

তেলের দাম বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন