হোম > বিশ্ব

বাইকসহ ভেসে যাচ্ছিলেন যুবক, ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের চম্বায় নববিবাহিত এক তরুণীর চেষ্টায় রক্ষা পেয়েছেন বাইক আরোহী এক যুবক। ওই যুবকের দিকে ওড়না বাড়িয়ে দিয়ে তাকে প্রবল স্রোত থেকে টেনে তোলেন তরুণী। বাইক আরোহী যুবকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নববধূর পরিবারও। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তায় হঠাত্‍‌ পানির স্রোত বেড়ে গেলে বাইক নিয়ে আটকা পড়েন এক যুবক। পানির স্রোতে কোনো রকমে বাইক নিয়ে টিকে থাকার চেষ্টা করছিলেন তিনি। তখনই গাড়ি নিয়ে সেই জায়গা পৌঁছোয় এক পরিবার। গাড়িতে এক নববধূও ছিলেন। যুবককে বাঁচাতে নিজের ওড়না তার দিকে ছুড়ে দেন তিনি। নববধূ এবং তার পরিবারের ওই যুবককে উদ্ধারের সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে বয়ে চলা প্রবল স্রোতের বিপরীতে বাইক আরোহী নিজেকে সামলানোর চেষ্টা করছেন। ঠিক সেই সময় একটি পরিবার গাড়ি নিয়ে ওই এলাকায় পৌঁছোয়। গাড়ির যাত্রীরা বিপদে পড়া বাইক আরোহীকে দেখতে পান এবং সাহায্যের জন্য অবিলম্বে গাড়ি থামান। গাড়ি থেকে এক তরুণ নেমে বাইক আরোহীর দিকে এগিয়ে যান। কিন্তু চারপাশে পানির তীব্র স্রোত থাকায় তার কাছে পৌঁছোনো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে আসেন এক নববিবাহিতা। তিনি তার ওড়নাটি খুলে বাইক আরোহীর দিকে বাড়িয়ে দেন, যাতে তিনি সেটি ধরে নিজেকে সামলাতে পারেন। বাইক আরোহী যুবক ওড়নাটি শক্ত করে ধরেন এবং তার সাহায্যে নিজেকে স্থির রেখে গাড়ির দিকে এগিয়ে আসেন। গাড়ি থেকে সাহায্যের জন্য নামা তরুণও তাকে সহায়তা করেন এবং দুজনে মিলে বাইক আরোহীকে বিপজ্জনক স্রোত থেকে টেনে তুলতে সক্ষম হন। পুরো উদ্ধারকাজটি ক্যামেরাবন্দি করা হয়।

ভাইরাল ভিডিওটি সমাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে ‘দ্য মডার্ন হিমাচল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিওটি দেখে নববধূ ও তার পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

হিমাচল প্রদেশের চম্বায় বন্যায় কোডলা-উরাই সড়কে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই সড়কের একাংশে যান চলাচল এখনো ব্যাহত হচ্ছে। পাহাড়ের একটি বড় অংশ ধসে রাস্তার ওপর পড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ইসরাইলপন্থিদের চাপ উপেক্ষা করতে যুক্তরাজ্যকে আহ্বান

একই নামের কারণে আত্মঘাতী হামলাকারী বানানো হলো নিরপরাধ নারীকে

জেন-জির পর ভারতে জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

আরো শক্তিশালী হচ্ছে ব্রিকস, ভূরাজনীতিতে বাড়ছে প্রভাব

অর্থ বাঁচাতে ব্রিটিশ সেনাবাহিনীকে ‘অপ্রয়োজনীয়’ প্রশিক্ষণ বন্ধের নির্দেশ

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

নেপালের বন্যা নিয়ে দুশ্চিন্তায় ভারত

এবারের এল নিনো ইতিহাসের প্রচণ্ডতম