হোম > বিশ্ব

যুদ্ধে স্থগিত হলো যেসব আন্তর্জাতিক ফ্লাইট

আমার দেশ অনলাইন

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য ও এর আশপাশে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন দেশ ইরান থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন ও দেশ ফ্লাইট স্থগিত এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। উইজ এয়ার অবিলম্বে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি এবং জর্ডানের আম্মানগামী ও সেখান থেকে আসা সব ফ্লাইট ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।

লুফথানসা শনিবার ও রোববার দুবাই, তেল আবিব, লেবাননের বৈরুত এবং ওমানের মাস্কাটে যাওয়া-আসার সব ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম আমস্টারডাম থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে। ওমান এয়ার ইরাকের রাজধানী বাগদাদে সব ফ্লাইট স্থগিত করেছে। রাশিয়া ইরান ও ইসরাইলগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

কুয়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানগামী সব ফ্লাইট স্থগিত করেছে। ইরাক সব আগমন ও প্রস্থান ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে। ইসরাইল সব বেসামরিক ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে।

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন