হোম > বিশ্ব

কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলা, নিহত ৩০

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি স্বাস্থ্যকেন্দ্র ও বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীরা। হামলায় রোগীসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

হামলার পর উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের বাইম্বওয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে ২৩টি লাশ উদ্ধার করা হয়।

কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া সাংবাদিকদের জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিহতদের মধ্যে ১১ জন নারী। এছাড়া নিকটবর্তী তিনটি গ্রামে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিদ্রোহীরা বেশ কয়েকটি বাড়িঘরসহ স্বাস্থ্যকেন্দ্রের কিছু ভবনও পুড়িয়ে দিয়েছে।

কিওয়েওয়া বলেন, ‘স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর আক্রমণ মানবতাবিরোধী অপরাধ। এই ঘৃণ্য কাজের জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে কঙ্গো এবং উগান্ডার সেনাবাহিনীর যৌথ সামরিক অভিযানে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

এরআগে অক্টোবরে একই অঞ্চলে এডিএফের হামলায় প্রায় ২০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।

২০২১ সাল থেকে উগান্ডা ও কঙ্গোর বাহিনী এডিএফের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে আসছে।

পূর্ব কঙ্গোতে বছরের পর বছর ধরে সক্রিয় এই গোষ্ঠীটি আইএসআইএসের সঙ্গে যুক্ত।

আরএ

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

‘ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সহায়তায় সবসময় পাশে থাকবে কাতার’

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

লেবাননে ‘অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে’, ইসরাইলের সমালোচনায় ট্রাম্প

জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য দুঃস্বপ্ন