হোম > বিশ্ব

ইসরাইলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: হুতি মুখপাত্র

আমার দেশ অনলাইন

ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছেন ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, আজ (শনিবার) ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়।

ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরাইলে হামলা চালানো হয়েছে। দেশটির ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়’ এসব হামলা হয়।

এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী।

বিবৃতিতে শনিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি।

পরে এক বিবৃতিতে হুতি জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইয়াহিয়া সারি বলেন, ‘ইরান ও দেশটির মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে অন্য কেউ অংশ নেয়, তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।’

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ