হোম > বিশ্ব

আইএপিআরের দাবি

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৭ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা ৪৭ জন ভারত-সমর্থিত আফগান সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর। খবর জিও নিউজের।

বিবৃতিতে বলা হয়, ৭-৮ আগস্ট রাতে বেলুচিস্তানের ঝোবের সাম্বাজা এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। প্রায় তিন ডজন সন্ত্রাসীকে নির্মূল করার পর, নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকায় একটি পরিকল্পিত স্যানিটাইজেশন অভিযান শুরু করে, আরও ১৪ জন সন্ত্রাসীকে হত্যা করে।

আইএসপিআর জানিয়েছে যে, নিহত সন্ত্রাসীদের সফলভাবে নিষ্ক্রিয় করার পর, নিরাপত্তা বাহিনী নিহত খোয়ারিজদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে।

আইএসপিআর আরো জানায়, নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

সম্প্রতি বেলুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অধিক অর্থনৈতিক হিস্যা দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সেনাবাহিনী এখন তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য,২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে নির্বিকার অবস্থান নেওয়ার অভিযোগ করে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গিদের পেছনে ভারতের সমর্থন রয়েছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান