হোম > বিশ্ব

মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নীল নদের পানি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে লেখা চিঠিতে তিনি প্রস্তাব দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চিঠিটি তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালেও পোস্ট করেছেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ‘নীল নদের পানি বণ্টনের প্রশ্নটির স্থায়ী সমাধানের জন্য আমি দায়িত্বশীলভাবে মিশর ও ইথিওপিয়ার মধ্যে মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত।’

গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) উদ্বোধন করে। নীল নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে।

১২০ মিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া নীল নদের একটি উপনদীতে নির্মিত প্রায় ৫ বিলিয়ন ডলারের এই বাঁধকে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

অন্যদিকে, মিশরের দাবি, এই বাঁধ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে এবং এর ফলে দেশটি খরা ও বন্যা—উভয় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তবে ইথিওপিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো