হোম > বিশ্ব

মিয়ানমারে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

সামরিক শাসনের বিরোধিতা করায় আটক তিন হাজারের বেশি রাজনৈতিক বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। এছাড়া পাঁচ হাজার ৫০০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগে এ পদক্ষেপ নেয়া হলো। খবর আল জাজিরার।

এই আদেশে আরো তিন হাজার ৮৫ জনের সাজা কমানোর কথাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পলাতক থাকা আরো পাঁচ হাজার ৫৮০ জনের বিরুদ্ধে আনা অভিযোগও প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবারের এই ঘোষণার ফলে আসন্ন নির্বাচনে তাদের ভোট দেয়ার পথ সুগম হয়েছে। আসন্ন নির্বাচনকে মানবাধিকার গোষ্ঠীগুলো একটি প্রহসনমূলক প্রক্রিয়া বলে সমালোচনা করছে।

২০২১ সালে এক অভ্যুত্থানে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। গত ডিসেম্বরে নির্বাচন শুরু এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দেয় জান্তা।

আনুষ্ঠানিকভাবে সাধারণ ক্ষমা ঘোষণার আগে বুধবার মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ২৮ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং ভোটারদের ভোটদানে সহায়তা করতে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা জানান, বন্দিদের মুক্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে, তবে তিনি কতজন বন্দিকে মুক্তি দেয়া হবে তা জানাননি।

আরএ

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ