হোম > বিশ্ব

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

আতিকুর রহমান নগরী

বেনিনের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ঘোষণা দেন যে দেশের সরকার ভেঙে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে নতুন করে সামরিক অভ্যুত্থান ঘটেছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ঘোষণা দেন যে দেশের সরকার ভেঙে দেওয়া হয়েছে।

নিজেদের ‘মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন’ পরিচয় দিয়ে তারা জানায়, প্রেসিডেন্ট, সরকার এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল পাসকাল তিগ্রিকে কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার কথাও ঘোষণা করা হয়।

ফ্রান্স থেকে ১৯৬০ সালে স্বাধীনতা পাওয়ার পর একাধিকবার সামরিক অভ্যুত্থানের অভিজ্ঞতা রয়েছে বেনিনের। তবে ১৯৯১ সালের পর দেশটি তুলনামূলক স্থিতিশীল সময় কাটাচ্ছিল, বিশেষ করে ম্যাথিউ কেরেকুর দীর্ঘ শাসন শেষে গণতন্ত্রে ফেরার পর।

তালোঁর শাসনের ইতি?

প্রেসিডেন্ট পাত্রিস তালোঁ ২০১৬ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। আগামী এপ্রিলের নির্বাচন শেষে তার বিদায়ের কথা ছিল। নির্বাচনে তার দলের প্রার্থী, সাবেক অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনি ব্যাপক সমর্থন পাচ্ছিলেন। অন্যদিকে বিরোধী প্রার্থী রেনো আগবদজোর প্রার্থীতা পর্যাপ্ত স্পনসর না থাকার কারণে বাতিল করে নির্বাচন কমিশন। এদিকে গত মাসেই সংসদ প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করেছে, যদিও সর্বোচ্চ দুই মেয়াদের সীমা বহাল রাখা হয়েছে।

সাম্প্রতিক অভ্যুত্থান পশ্চিম আফ্রিকাজুড়ে সামরিক হস্তক্ষেপের ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। ঠিক এক সপ্তাহ আগে গিনি-বিসাউতে অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট উমারু এমবালোকে ক্ষমতাচ্যুত করা হয়, যেখানে বিতর্কিত নির্বাচনের পর সরকার ও বিরোধীপক্ষ উভয়ই নিজেদের জয় দাবি করেছিল।

সূত্র: আল জাজিরা

এসআর

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন