হোম > বিশ্ব

গাজামুখী ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন

আতিকুর রহমান নগরী

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য যুদ্ধজাহাজ জাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন। ইসরাইলের ড্রোন হামলার পর, গাজার দিকে যাত্রী ও ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নিলো দেশ দুটি।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো জানিয়েছেন, ইতিমধ্যে একটি ফ্রিগেট জাহাজ পৌঁছেছে এবং একটি জাহাজ পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, স্পেনও একটি যুদ্ধজাহাজ কার্টাজেনা থেকে রওনা দেবে যাতে অবস্থা অনুযায়ী সাহায্য বা উদ্ধার অভিযান চালানো যেতে পারে।

ফ্লোটিলা আয়োজকরা বলেছে, বুধবার রাতে ড্রোন, বিস্ফোরক এবং যোগাযোগ বিঘ্ন ঘটানো হয়েছে জাহাজগুলোর নিকটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইতালি এই পদক্ষেপকে “মানবিক দায়িত্ব” বলে অভিহিত করেছে এবং স্পেন বলেছে, ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত এবং আমাদের ত্রাণবহরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য গাজার ওপর ইসরাইলের দীর্ঘদিনের একতরফা অবরোধ ভাঙতে সারা পৃথিবী থেকে মানবাধিকার কর্মীরা ছোট ছোট নৌকা ও জাহাজ নিয়ে যাচ্ছেন গাজা উপত্যকার দিকে। তাদের সঙ্গে থাকে অবরুদ্ধ গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও কাপড়চোপড় রয়েছে ।

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা