হোম > বিশ্ব

১৯ দেশের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্র ইউরোপের বাইরের ১৯ দেশের সব ধরনের অভিবাসন আবেদন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসন বলছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নীতির ফলে যেসব দেশের নাগরিকেরা আগে থেকেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, তাদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ হলো। ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বৈধ অভিবাসন কাঠামোতেও এবার কঠোরতা বাড়ানো হচ্ছে।

অন্তর্ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, ইরান, সুদান, ইয়েমেনসহ মোট ১৯টি দেশ। স্মারকে বলা হয়, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ওপর সাম্প্রতিক হামলায় গ্রেপ্তার হওয়া আফগান নাগরিক এবং অভিবাসীদের দ্বারা সংঘটিত সাম্প্রতিক অপরাধগুলো এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।

ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে আগ্রাসী অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বিস্তৃত করার পাশাপাশি এবার বৈধ অভিবাসন প্রক্রিয়াতেও কড়াকড়ি আরোপ করছে তার প্রশাসন। ট্রাম্প সম্প্রতি সোমালি সম্প্রদায়কে নিয়ে কড়া মন্তব্য করেছেন এবং তাদের যুক্তরাষ্ট্রে না চাওয়ার কথাও বলেছেন।

নতুন নির্দেশনায় ১৯ দেশের সব আবেদন স্থগিত রেখে প্রতিটি মামলার পূর্ণাঙ্গ পুনঃপর্যালোচনার কথা বলা হয়েছে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকারের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি পুনর্মূল্যায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

এসআর

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো