হোম > বিশ্ব

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

আমার দেশ অনলাইন

মাইক্রোসফট। ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এতে আউটলুকের ই-মেইল সেবা ব্যবহার এবং কর্মক্ষেত্রের বিভিন্ন অ্যাপে সংযোগ স্থাপনে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার পরপরই মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক নিয়ে অভিযোগের সংখ্যা বেড়ে প্রায় এক লাখ ৩০ হাজারে পৌঁছায়। এ সময় অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠাতে ও গ্রহণ করতে না পারার অভিযোগ করেন। কেউ কেউ নিজেদের ইনবক্সেও প্রবেশ করতে পারছিলেন না।

তবে স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে।

আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগের অ্যাপ টিমস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যার মুখে পড়তে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাইক্রোসফট জানায়, তাদের কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। ফলে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে অবকাঠামোর যেসব অংশে অতিরিক্ত ট্রাফিকের চাপ তৈরি হয়েছে, সেখানে ট্রাফিকের চাপ পুনর্বণ্টনের লক্ষ্যে একটি কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট সার্ভার ও সেবাগুলো রিস্টার্ট করা হচ্ছে।

মাইক্রোসফট জানায়, নিরাপদ উপায়ে সেবাগুলো আবারো সচল করতে তারা কাজ করছে। তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: আলজাজিরা

আরএ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

ভারতে গোবর-গোমূত্রকেন্দ্রিক বিশ্বাস, রাজনীতি ও চর্চা

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইসরাইলের সমালোচক ক্রিস

গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা

ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে সৌদি, নেপথ্যে কী

ইসরাইলি নেতাকে ফ্রান্সে ঢুকতে বাধা