হোম > বিশ্ব

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার একটি মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবারের ওই হামলায় তিনজন নিহত হন। ট্রাম্প জানান, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়। খবর বিবিসির।

তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে দ্বিতীয়বার হামলা চালিয়েছে।’

তিনি বলেন, ‘অত্যন্ত সহিংস মাদক পাচারকারী চক্রগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং গুরুত্বপূর্ণ মার্কিন স্বার্থের জন্য হুমকিস্বরূপ।’

এরপর ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, নৌযানগুলো মাদক চোরাকারবারীদের এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে।

তিনি দাবি করেন, হামলার পর কোকেন ও ফেন্টানিলের বড় বড় ব্যাগ পুরো সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

এরআগে চলতি মাসের শুরুর দিকে একই ধরণের হামলায় ১১ জন নিহত হন।

ট্রাম্প আরো বলেন, সাম্প্রতিক প্রচেষ্টার ফলে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে মাদক পাচার কমেছে, তবে স্বীকার করেছেন যে স্থলপথে এখনো দেশে মাদক প্রবেশ করছে। স্থলপথে মাদক পাচারও বন্ধ করা হবে বলে জানান তিনি।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলে, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করবে কারাকাস।

মাদকবিরোধী অভিযান চালাতে দক্ষিণ ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা