হোম > বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৮

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে আটজন। রোববার পুলিশ ও সন্ত্রাস দমন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। খাইবার পাখতুনখোয়ার বান্নু, খাইবার এবং জহির গড়ির উপজাতীয় জেলাগুলোতে এই অভিযান পরিচালিত হয়। খবর জিও নিউজের।

পুলিশ দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত আটজন সন্ত্রাসী তাদের অভিযানে নিহত হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

কেন্দ্রীয় পুলিশ অফিসের (সিপিও) তথ্য অনুযায়ী, বান্নু অঞ্চলে স্থানীয় পুলিশ ও সিটিডির অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়। এর আগে এই সন্ত্রাসীরা শেখ লিন্ডাক ও ফাতাহ খেলের পুলিশ পোস্টে হামলা চালিয়েছিল। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে, খাইবারে অভিযানের সময় নিহত হয় তিন সন্ত্রাসী। সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়।

পেশোয়ারের শহরতলির জহির গড়িতে আরেকটি অভিযান চালানো হয়, এ সময় নিহত হয় তিন সন্ত্রাসী। অন্য সহযোগীরা পালিয়ে গেছে।

আরএ/এসআই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ