হোম > বিশ্ব

দ্রুত ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি, উদ্বেগজনক চিত্র প্রকাশ করল নাসা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি নিয়ে উদ্বেগজনক এক চিত্র প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী, বছরে প্রায় ১০ ইঞ্চি করে ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি।

বিশ্বের অন্যতম বিস্তৃত ও জনবহুল এই শহরাঞ্চলের আয়তন প্রায় ৭ হাজার ৮০০ বর্গকিলোমিটার। এখানে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ বাস করে। মেক্সিকোর রাজধানী এবং এর আশপাশের শহরগুলো একটি প্রাচীন হ্রদের উপরিভাগে নির্মিত হয়েছিল। শহরের কেন্দ্রস্থলের অনেক রাস্তা একসময় ছিল খাল।

ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং নগর উন্নয়নের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নাটকীয়ভাবে সংকুচিত হয়েছে। মেক্সিকো সিটি এক শতাব্দীরও বেশি সময় ধরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এর ফলে মেট্রোপলিটন ক্যাথেড্রালের মতো অনেক স্মৃতিস্তম্ভ এবং পুরোনো ভবন—যার নির্মাণকাজ ১৫৭৩ সালে শুরু হয়েছিল, যা দৃশ্যত একপাশে হেলে পড়েছে। এই সংকুচিত ভূগর্ভস্থ পানির স্তর দীর্ঘস্থায়ী পানি সংকটের কারণও হয়েছে। পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাসার সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কিছু কিছু অংশে এটি মাসে গড়ে শূন্য দশমিক ৭৮ ইঞ্চি হারে হারে ঘটছে, যেমন প্রধান বিমানবন্দর এবং অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স নামে পরিচিত প্রতীকী স্মৃতিস্তম্ভে।

সামগ্রিকভাবে এর অর্থ হলো বছরে প্রায় ৯ দশমিক ৫ ইঞ্চি পর্যন্ত ভূমি শেষ হয়ে যাচ্ছে। ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর ভূ-পদার্থবিদ্যাবিষয়ক গবেষক এনরিকে ক্যাব্রালের মতে, এক শতাব্দীরও কম সময়ের মধ্যে এই অবনমন ৩৯ ফুটের বেশি হয়েছে।

কয়েক দশক ধরে সরকার ক্যাথেড্রালের মতো স্মৃতিস্তম্ভের নিচের ভিত্তি স্থিতিশীল করা ছাড়া এই সমস্যাকে মূলত উপেক্ষা করেছে। ক্যাব্রাল বলেন, সাম্প্রতিককালে পানি সংকট বেড়ে যাওয়ায় আরো গবেষণার জন্য অর্থায়ন শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

পশ্চিমবঙ্গের সব আসনের ফল মিলবে না সোমবার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত ৪১

তুরস্ক-পাকিস্তানের আরো ঘনিষ্ঠ হচ্ছে সৌদি আরব

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের প্রাণহানি

ইরানের নতুন প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান ট্রাম্প

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র লড়াই

যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে বিক্ষোভ

আমিরাতের প্রস্থানের পর ওপেক প্লাসে তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠক

ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন 'এসকর্ট' মিশন