হোম > বিশ্ব

সুইজারল্যান্ডে আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ

সাক্ষাৎকারে ব্রাজিলের সাংবাদিক

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: আল-জাজিরা

সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে ইসরাইলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। এই দাবিকে কেন্দ্র করে একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে এক আলোচনায় এসকোবার এই দাবি করেন। তার মতে, এই কথিত ষড়যন্ত্রে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তাদের লক্ষ্য ছিলেন আসিম মুনির এবং সম্ভবত ওই সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

এসকোবার দাবি করেন, এই কথিত পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পাকিস্তানি গোয়েন্দারা পদক্ষেপ নেয়। এরপর পাকিস্তান কূটনৈতিক মাধ্যমের সাহায্যে ইসরাইলকে সরাসরি একটি সতর্কবার্তা পাঠায়।

এসকোবার বলেন, “মূলত সংক্ষিপ্ত বিষয়টি হলো-পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পায় যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডে যাওয়া অসিম মুনির এবং সম্ভবত পাকিস্তানি প্রতিনিধিদলের বাকি সদস্যদের ওপর একটি গুপ্তহত্যা চেষ্টার প্রস্তুতি নিচ্ছিল। তাই পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারী ওমানকে দিয়ে ইসরাইলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, 'যদি আপনারা আমাদের প্রতিনিধি দলকে স্পর্শ করেন, তবে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে দেব', ব্যস। আমি আমাদের সূত্রের দেওয়া তথ্য উদ্ধৃত করে এটি বলছি।’

ইসরাইল ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে চিত্রায়িত হচ্ছে, বাস্তবতা তার চেয়ে আলাদা।

এই কথিত গুপ্তহত্যার হুমকির বিষয়টি ইসরাইল বা পাকিস্তানের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র বা পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষও এই সম্মেলন চলাকালীন এমন কোনো হুমকি নিয়ে কোনো সতর্কতা জারি করেনি বা প্রকাশ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

এদিকে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি প্রচেষ্টার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টক গিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

এএম

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের

জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

ভেনেজুলায় ভূমিকম্প: পাকিস্তানের শোক প্রকাশ

শান্তিচুক্তিতে মধ্যস্ততা থেকে পাকিস্তান আসলে কী চায়

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

ভেনেজুয়েলায় শিগগিরই সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুবিও

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

লেবাননে ইসরাইলি সেনা নিহত