হোম > বিশ্ব

রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। তিনি বলেছেন, রাশিয়া যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। সোমবার বেলজিয়ামের সংবাদমাধ্যম ডি মরগেনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এ সময় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি। বলেন, ইউরোপে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র নাটো মিত্রদের পাশে থাকবে।

তিনি বলেন, ‘ব্রাসেলসে ক্রুজ ক্ষেপণাস্ত্র? আপনি যে সংজ্ঞাই ব্যবহার করুন না কেন, এটি একটি অযৌক্তিক বিষয়। পুতিনও তা করবেন না।’

তবে রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেননি তিনি।

তিনি বলেন, ‘রাশিয়া তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে। তাদের যুদ্ধ অর্থনীতি ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে চারগুণ বেশি গোলাবারুদ উৎপাদন করে। ইউরোপের কোনো কেন্দ্রীয় কমান্ডও নেই।’

তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথাও তুলে ধরেন। বলেন, ‘ রাশিয়া পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ দিয়ে লড়াই করছে। অন্যথায়, তারা অনেক আগেই পরাজিত হতো।’

আরএ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরাইলি উগ্রপন্থীরা

এবার ভারতের রাজধানীতে জেন-জি আন্দোলনের ‘অবতরণ’: আল জাজিরা

ইরানকে শক্তিশালী ও অহংকারী বললেন ট্রাম্প

ইসরাইলবিরোধী মনোভাবে শীর্ষে তুরস্ক ও সবচেয়ে কমে ভারত, বাংলাদেশে কত

যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি: ইসরাইলকে ‘সর্বোচ্চ হুমকি’ হিসেবে দেখছে পেন্টাগন

ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ককরোচ জনতা পার্টির প্রধান

‘ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন’ স্লোগানে বিক্ষোভ

তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র