হোম > বিশ্ব

লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

দুবাইয়ে ‘বিগ টিকিট’ লাটারিতে টানা দ্বিতীয়বারের মতো এবারও ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। গত ৩ আগস্ট অনুষ্ঠিত ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে বাংলাদেশি সবুজ জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।

সবুজের বিজয়ী টিকিটের নম্বর ছিল ১৯৪৫৬০। খবর গালফ নিউজের।

সবুজ ছাড়াও আরও ছয়জন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। এছাড়া ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার জিতেছেন।

উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল, প্রায় ৭৯ কোটি টাকা জিতেছিলেন।

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন