হোম > বিশ্ব

মার্কিন অবরোধে সমর্থকদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় কঠোর আইন পাস

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মার্কিন নৌ-অবরোধ সমর্থনকারী ও অর্থায়নকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এই আইনে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা রয়েছে। মঙ্গলবার আইনটি পাস হয়। খবর আল জাজিরার।

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার আটক করার পর এই আইনটি পাস করা হলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তেল ট্যাঙ্কার জব্দ করাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও জলদস্যুতার মিল বলে আখ্যা দিয়েছে।

আইন উপস্থাপনকালে সংসদ সদস্য জিউসেপে আলেসান্দ্রেলো বলেন, এই আইন দেশের অর্থনীতি রক্ষা এবং সাধারণ মানুষের জীবনমানের অবনতি ঠেকানোর জন্য প্রয়োজনীয়।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে, তেলবাহী জাহাজ জব্দ করেছে এবং মাদক পাচারের অভিযোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভেনেজুয়েলা বলছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার প্রতিনিধি সামুয়েল মনকাদা বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে। তার ভাষায়, ভেনেজুয়েলা কোনো হুমকি নয়, হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার।

আরএ

জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

টেলিফোনে পাক সেনাপ্রধানকে যে কথা বললেন আরাগচি

ইরানকে যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮