হোম > বিশ্ব

কৃষ্ণ সাগরে রাশিয়ার ২ ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার নেভাল ড্রোন ব্যবহার করে ট্যাংকার দুটি ধ্বংস করা হয়। খবর বিবিসির।

কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ‘কাইরোস’ এবং আরো পূর্বে কেন্দ্রীয় অঞ্চলে ‘ভিরাট’ নামে দু’টি জাহাজে হামলা হয়। দুটি জাহাজই নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের তালিকায় রয়েছে।

তবে তেল ট্যাংকার দু’টি খালি ছিল। তেল নেয়ার জন্য রাশিয়ার একটি বন্দরে যাওয়ার সময় হামলার শিকার হয়।

রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

নিষেধাজ্ঞা এড়িয়ে গ্রাহকদের কাছে তেল পরিবহনের জন্য রাশিয়া শত শত ট্যাঙ্কার ব্যবহার করে, বিভিন্ন দেশের পতাকায় চলাচল করে এসব ট্যাংকার।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, শুক্রবার প্রথম হামলায় একটি ট্যাংকার ক্ষতিগ্রস্থ হয়। পরে শনিবার গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার ‘ভিরাটে’ হামলা করা হয়।

আরএ

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ