হোম > বিশ্ব

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সুদানের উত্তর কোরদোফান প্রদেশের রাজধানী এল-ওবেইদ শহরে ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে । সোমবার এক চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এক প্রত্যক্ষদর্শী জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এল-ওবেইদের শহরকেন্দ্রে একটি বাড়িতে ড্রোন হামলাটি হয়। দীর্ঘ কয়েক মাস ধরে শহরটি ঘিরে রাখার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে দেশটি। বর্তমানে দক্ষিণ কোরদোফান অঞ্চলে সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

এল-ওবেইদ উত্তর কোরদোফান অঞ্চলের প্রধান শহর এবং রাজধানী খার্তুমের সঙ্গে পশ্চিমের বিস্তৃত দারফুর অঞ্চলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়কপথে অবস্থিত। গত অক্টোবর মাসে দারফুরে সেনাবাহিনী তাদের শেষ বড় অবস্থান হারানোর পর আরএসএফ কোরদোফানজুড়ে অগ্রসর হতে থাকে।

দারফুরে সাফল্যের পর আরএসএফ কোরদোফানে চাপ বাড়িয়ে দেশের কেন্দ্রীয় যোগাযোগ করিডর পুনর্দখলের চেষ্টা করছে এবং স্থানীয় মিত্রদের সহায়তায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একাধিক শহর ঘিরে ফেলছে।

এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে কয়েক লক্ষ মানুষ চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

এসআর/এসআই

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প