হোম > বিশ্ব

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত। যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর রদ্রিগেজকে শপথবাক্য পাঠ করিয়েছে সুপ্রিম কোর্ট।

যে আদালতটিও মাদুরোর রাজনৈতিক আন্দোলনের প্রতি অনুগত এবং সেখানের দায়িত্বেও রয়েছেন তার অনুগতরাই।

এটি খুব জোর দিয়ে বলাই যায় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে’ বলে যে ঘোষণা দিয়েছিলেন, বাস্তবতা তেমন নয়। কারণ দেশটির ক্ষমতায় এখনো যুক্তরাষ্ট্র নয়, মাদুরোর মিত্ররাই বহাল রয়েছেন।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ যেখানে বলেছেন, ভেনেজুয়েলা নিজেকে রক্ষা করবে, সেখানে ট্রাম্পের বক্তব্যের ইঙ্গিত তিনি আশা করছেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। অর্থাৎ ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি।

কিন্তু এই কথা বলে যুক্তরাষ্ট্র আসলে কী বোঝাতে চাইছে?

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার মাটিতে নেই। যদিও ট্রাম্প সে সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি।

তবে আপাতত যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ভিন্ন ধরনের এক নিয়ন্ত্রণক্ষমতা। মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার যে চিত্র সামনে আনা হয়েছে, সেটি এখনো ক্ষমতায় থাকা অনুগতদের সামনে কার্যত এক ধরনের হুমকিস্বরূপ বার্তা।

মাদুরোর প্রতি যারা অনুগত তারা অবশ্য এটিও ভালো করে জানেন যে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ না করলে তারাও হতে পারেন পরবর্তী লক্ষ্য।

কাগজে-কলমে তারা এখনো ক্ষমতায় থাকলেও, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলার মতো অবস্থানে কতটা আছেন মাদুরোর মিত্ররা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে। সূত্র : বিবিসি বাংলা

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার