হোম > বিশ্ব

বিশ্ববাজারেও বাড়ল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

বিশ্ববাজারেও আবার বেড়েছে স্বর্ণের দাম। চার মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে পৌঁছার কারণে প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছায়। এর আগের দিনই ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল স্বর্ণ। একই সময় আগস্ট ডেলিভারির যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দামও সামান্য বেড়ে ৪ হাজার ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এবং তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও অপেক্ষায় রয়েছেন। তার প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ৯৮ হাজার। যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ১ লাখ ১৮ হাজার। প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান সৃষ্টির এই তথ্য প্রকাশের পর সাত মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়ায় স্বর্ণের বাজার।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, বাজারে এখন নিম্নমুখী অবস্থান নেওয়ার ক্ষেত্রে সতর্কতা রয়েছে। কারণ, দাম নিচে নামলেও তা দ্রুতই আবার ঘুরে দাঁড়াচ্ছে।

ফেড চেয়ার কেভিন ওয়ার্শ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতি নিয়ে প্রত্যাশা ও ঝুঁকি কিছুটা কমেছে।

তবে তিনি পুনর্ব্যক্ত করেন, ফেড এখনো মূল্যস্ফীতিকে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদহার বাড়াতে পারে এমন সম্ভাবনা এখন প্রায় ৬৬ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারসংশ্লিষ্টরা।

শুধু স্বর্ণের নয়, সঙ্গে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। এর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৪ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

সূত্র: রয়টার্স

এএম

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু