হোম > বিশ্ব

মাদুরোর মুক্তির জন্য ভেনেজুয়েলায় কমিশন গঠন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লারেসের মুক্তির লক্ষ্যে একটি বিশেষ কমিশন গঠন করেছেন। রোববার এ ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন বাহিনীর কারাকাসে চালানো এক অভিযানের পর মাদুরো ক্ষমতাচ্যুত হন। এর পরই তার মুক্তির বিষয়ে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

ডেলসি রদ্রিগেজ কমিশনের সহসভাপতি হিসেবে তার ভাই ও জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ এবং পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলকে মনোনীত করেছেন। এ ছাড়া তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজকেও কমিশনের সদস্য করা হয়েছে।

এদিকে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত নিকোলাস মাদুরোকে গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে আটক রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে আজ সোমবার আদালতে হাজির করা হবে।

এসআর/এসআই

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু