হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বাতিল, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ফেডারেল সরকারের চলমান শাটডাউনের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সরকারি কর্মী সংকটের কারণে শুক্রবার দেশটির ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়। খবর বিবিসির।

কর্মী ঘাটতির কারণে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি জরুরি আদেশ জারি করে ফ্লাইটে ৪ শতাংশ কমানোর নির্দেশ দেয়। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তা ১৫ থেকে ২০ শতাংশে উন্নীত হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবহনমন্ত্রী সিন ডেফি।

আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে।

ভার্জিনিয়ার রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে গড়ে চার ঘন্টা, অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ মিনিট এবং শিকাগো, হিউস্টন ও অস্টিনের প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় এক ঘন্টা বিলম্ব ফ্লাইট বিলম্ব হচ্ছে।

বিভিন্ন শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে বেতন ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার ফলে অনেকেই মানসিক চাপে রয়েছেন। বাধ্য হয়ে অনেকে দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হয়েছেন।

আরএ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি