হোম > বিশ্ব

হাঙ্গেরিতে পার্লামেন্ট নির্বাচনে ট্রাম্প-পুতিনের বন্ধু অরবানের ভরাডুবি

আমার দেশ অনলাইন

হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবি হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা ভিক্টর অরবান ও তার দলের। এর ফলে ২০১০ সালের পর প্রথমবারের মতো দেশটিতে সরকার পরিবর্তন হতে যাচ্ছে। অরবান একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু।

আংশিক সরকারি ফলাফলে দেখা গেছে, পিটার মাগিয়ার নেতৃত্বাধীন তিসজা পার্টি বড় ব্যবধানে জয় পেয়েছে।

হাঙ্গেরির সময় রোববার সামাজিক মাধ্যমে মাগিয়ার জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমাদের বিজয়ের জন্য ফোন করে অভিনন্দন জানিয়েছেন। তখন পর্যন্ত গণনা করা ভোটের ফল অনুযায়ী, তিসজা পার্টি পেয়েছে ৫২.৪৯ শতাংশ ভোট এবং অরবানের ফিদেস পার্টি পেয়েছে ৩৮.৮৩ শতাংশ।

অন্যদিকে অরবান তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছি। ফলাফল বেদনাদায়ক হলেও পরিষ্কার। সরকার গঠনের দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। এখন আমরা বিরোধী দল হিসেবে দেশের সেবা করে যাব।’

আংশিক ফলাফলে দেখা গেছে, হাঙ্গেরির ১০৬টি নির্বাচনি এলাকার মধ্যে ৯৫টিতেই এগিয়ে রয়েছে তিসজা পার্টি। ১৯৯ আসনের পার্লামেন্টে দলটি ১৩০টির বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪