হোম > বিশ্ব

ইরান চুক্তি নিয়ে সমর্থন আদায়ে বাহরাইনে রুবিও

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের সমর্থন আদায়ে বাহরাইন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে আঞ্চলিক সফরে রয়েছেন তিনি। তিন দিনের এই সফরের শেষ পর্যায়ে বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এই সফরে সন্দিহান উপসাগরীয় আরব মিত্রদের কাছে ইরান চুক্তিটি তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

এর আগে তিনি উপসাগরীয় মিত্রদের প্রতিশ্রুতি দেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় ওয়াশিংটন তাদের স্বার্থ রক্ষা করবে।

তবে রুবিও স্বীকার করেছেন, উপসাগরীয় আরব নেতাদের কাছে এই শান্তিচুক্তি তুলে ধরার কাজটি বেশ সংবেদনশীল। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের আশঙ্কা, অতিরিক্ত ছাড় দিলে তেহরান আরো শক্তিশালী হবে এবং এই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য ও তেল প্রবাহের ধরন পাল্টে যাবে।

বাহরাইনের রাজধানী মানামায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সঙ্গেও বৈঠক করবেন তিনি। মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। জিসিসি ছয়টি সুন্নি রাজতন্ত্রের একটি জোট, যার মধ্যে সৌদি আরব, কাতার ও ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও রয়েছে।

তেলসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে তার এই তিন দিনের সফরটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর প্রথম কোনো উচ্চ-পর্যায়ের কূটনৈতিক মিশন।

সূত্র: মিডল ইস্ট আই/গালফ নিউজ

আরএ

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান