হোম > বিশ্ব

সুমুদ ফ্লোটিলা বহরে ইসরাইলি হামলা, যে ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ইসরাইলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো । গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরাইলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরাইলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো।

গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরাইলি সেনারা নারী অভিযাত্রীদের অবৈধভাবে আটক করে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ও নৌযান আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, যদি এই প্রতিবেদনগুলো সত্য হয়, তাহলে এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি আরো বলেন, ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে পেত্রো দখলদার ইসরাইলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়