হোম > বিশ্ব

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৩৬ নিখোঁজ ২৭৯

আতিকুর রহমান নগরী

হংকংয়ের তাই পো শহরের আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২৭৯ জন।

আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যেসব ভবনে আগুন লেগেছে, সেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন।

ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

এছাড়া এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে বিবিসি চায়নিজকে জানিয়েছেন পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো