হোম > বিশ্ব

মেয়েদের জন্য স্কুল খুলে দিতে আহ্বান তালেবানের উপপররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আফগান মেয়েদের জন্য স্কুল খুলে দিতে জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাই। রোববার আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোসত প্রদেশে এক মাদরাসায় গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্যের সময় স্তানাকজাই বলেন, নারীদের শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ ইসলামি শরিয়া আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

তিনি বলেন, ‘নারীদের জন্য শিক্ষার দরজা খুলে দেওয়ার জন্য ইসলামিক আমিরাতের (আফগান তালেবান) নেতাদের কাছে অনুরোধ করছি।’

আফগান উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাসূলের সময়েও জ্ঞানের দরজা পুরুষ ও নারী উভয়ের জন্যই খোলা ছিল। কিন্তু আজ চার কোটি জনসংখ্যার মধ্যে দুই কোটির বিরুদ্ধেই আমরা অবিচার করছি। আমরা কি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াব না? আমরা কোথায় আটকে আছি। আমরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছি।’

২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকার নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের জেরে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় আফগান সশস্ত্র রাজনৈতিক দল তালেবান। এরপর নিরাপত্তা প্রতিষ্ঠার আগ পর্যন্ত দেশটিতে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় ক্ষমতাসীন দলটি। এখনো আফগানিস্তানে নারীদের জন্য স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এই নীতি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই ২০২১ সালে আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনী প্রত্যাহারের আগে কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ে আলোচকদের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

তালেবান প্রশাসন স্তানেকজাইয়ের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২