হোম > বিশ্ব

অবশেষে তুরস্ককে ইউরোফাইটার দিচ্ছে জার্মানি

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

তুরস্কে ইউরোফাইটার জেট সরবরাহ করতে যাচ্ছে জার্মানি। দেশটির ফেডারেল নিরাপত্তা পরিষদ এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ার পর তুরস্কে ৪০টি ইউরোফাইটার টাইফুন জেট সরবরাহের পথ পরিষ্কার হয়। বুধবার স্পিগেল নিউজ ম্যাগাজিনের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

ন্যাটোর সদস্য তুরস্ক জার্মানির বাছ থেকে ৪০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়। তবে জার্মানি সম্প্রতি তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

তুরস্কের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের মতো ভূরাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে জার্মানি এই সিদ্ধান্ত নেয়। যদিও ইউরোফাইটার কনসোর্টিয়ামের অন্য সদস্য দেশ যেমন যুক্তরাজ্য, স্পেন এবং ইতালি তুরস্কের সঙ্গে চুক্তিতে আগ্রহী। জার্মানির এই অবস্থান পুরো কর্মসূচিকে বাধাগ্রস্ত করে।

গত ১৭ জুলাই দীর্ঘদিনের জটিলতা অবসানের ইঙ্গিত দেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। এর নেপথ্যে রয়েছে যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে একটি মৈত্রী চুক্তি। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোফাইটার জেট সরবরাহের বিষয়ে অগ্রগতির কথা জানান জার্মান চ্যান্সেলর।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তিটি কি যৌথভাবে উৎপাদিত ইউরোফাইটার যুদ্ধবিমানের মতো প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সহায়তা করবে কিনা। জবাবে চ্যান্সেলর তুরস্কের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে বলেন, রপ্তানি অনুমোদনপত্র নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

আরএ

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার